জনপদ ও মহাজনপদ
📌 জনপদ- জনবসতিপূর্ণ কৃষি প্রধান অঞ্চল
📌 বৈদিক যুগে সপ্তসিন্ধু অঞ্চল- উত্তর-পশ্চিম ভারতের সাতটি নদী অববাহিকা কে (যথা: সিন্ধু, সরস্বতী, শতদ্রু, বিপাশা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী।) বলা হয়।
📌 দশ রাজার যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা ছিলেন- সুদাস
📌 রামায়নে জনপদের উল্লেখ আছে- ২৭ টি
📌 মহাভারতে জনপদের উল্লেখ আছে- ২৫ টি
📌 পানিনির অষ্টাধ্যয়ী গ্রন্থে জনপদের উল্লেখ আছে- ১৫ টি
📌 গহপতি বলা হত- আর্য পরিবারের প্রধানকে
📌 মহাজনপদ হল- বৃহৎ রাজ্য বা রাষ্ট্র
📌 ষোড়শ মহাজনপদ বলতে বোঝায়- 16 টি ছোট ছোট রাজ্যকে
📌 প্রাচীন ভারতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল- I) রামায়ণ ও মহাভারতের রচনা, ii)জনপদের উত্থান, iii)মহাজনপদের উত্থান
📌 মহাজনপদ গুলির উত্থান হয়- খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, মোট ১৬ টি মহাজনপদ।
📌 ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায় যে গ্রন্থগুলো থেকে- বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তরনিকায়, জৈন গ্রন্থ ভগবতী সূত্র এবং হিন্দু পুরাণ
📌 মহাজনপদের কথা জানা যায়- জৈন পরিশিষ্ট পার্বণ থেকে এছাড়া জৈন গ্রন্থ ভগবতিসূত্র থেকে
📌 প্রাচীন ভারতের মহাজনপদ গুলির উত্থান মূলত হয়েছিল- আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী পর্যন্ত অঞ্চলে।
📌 কাশি মহাজনপদটির রাজধানী- বারানসি। এটি বরুনা ও অশি নদীর তীরে অবস্থিত।
📌 কোশল রাজ্যের রাজধানী- শ্রাবস্তী
📌 অঙ্গ মহাজনপদের রাজধানী- চম্পা
📌 পাটলিপুত্র রাজধানী ছিল- মগধের
📌 মগধের প্রাচীন ও প্রথম রাজধানীর নাম- গিরীব্রোজ
📌 কুরু রাজ্যের রাজধানীর নাম- ইন্দ্রপ্রস্থ
📌 পাঞ্চাল রাজ্যের রাজধানীর নাম- অহিচছত্র এবং কাম্পিল্য
📌 কম্বোজ রাজ্যের রাজধানী- রাজপুর
📌 দুটি অরাজতান্ত্রিক/গনরাজ্য মহাজনপদের নাম- বৃজি ও মল্ল
📌 ষোড়শ মহাজনপদের দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম- অস্মক
📌 খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের সবথেকে শক্তিশালী মহাজনপদ টি হলো- মগধ

Post a Comment